২৫/০৬/২০২৬, ০:৪৯ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আমদানির ঘোষণায় একদিনে কেজিতে ৪০ টাকা কমলো পেঁয়াজের দাম

    জেড নিউজ, ডেস্ক:

    ভারত থেকে আমদানি অনুমোদনে সরকারের ঘোষণার পরই চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ টাকা।ব্যবসায়ীরা বলছেন, বৃহস্পতিবার কিংবা শনিবার যে পেঁয়াজ ১৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেটি নেমেছে ৯০ টাকায়। আবার মেহেরপুর জাতের নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৭০-৮৫ টাকায়।

    ব্যবসায়ীদের ভাষ্য, চলতি মৌসুমের পুরোটাই দেশীয় পেঁয়াজেই চাহিদা মিটেছে। সারাবছর বাজারে পেঁয়াজের সরবরাহ ছিল স্বাভাবিক। এতে একদিকে কৃষকরা লাভবান হয়েছেন, অন্যদিকে আমদানি না হওয়ায় বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়ে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে।

    রোববার সকালে সরেজমিনে খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকার পেঁয়াজের আড়তগুলো ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি আড়তে এসেছে নতুন পেঁয়াজ। মেহেরপুরি জাতের এ পেঁয়াজ পাবনা ও সিরাজগঞ্জের পেঁয়াজের চেয়ে আকারে বড়।

    ব্যবসায়ীরা জানান, ভারত থেকে আমদানির খবরে রাতের মধ্যেই পেঁয়াজের দাম কমে গেছে। শনিবার যে পেঁয়াজ ১৩০ টাকায় বিক্রি হয়েছে, আজকে সেটা ৯০টাকায় বিক্রি হচ্ছে।গত কয়েকদিনে হঠাৎ করে দেশি পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়তে থাকলে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার ৩০ টনের ৫০টি আইপি দেওয়ার তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এ খবরে সারাদেশে পাইকারি ও খুচরা দুই বাজারেই প্রভাব পড়ে।

    খাতুনগঞ্জেরে এক ব্যবসায়ী বলেন, এখনো আমদানি হওয়া পেঁয়াজ বাজারে আসেনি। তবে নতুন মৌসুমের আগাম দেশি পেঁয়াজ বাজারে এসেছে। কিন্তু শনিবার সরকারিভাবে আইপি দেওয়ার খবর প্রচারের পর পেঁয়াজের দাম কমে গেছে।

    প্রতিবারের মতো এবারও মৌসুমের শেষ সময়ে এসে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়। খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৫-১৮ ট্রাক পেঁয়াজ আসে। গত সপ্তাহে কিছুটা কমলেও এখন স্বাভাবিক হয়েছে খাতুনগঞ্জ-চাক্তাইয়ে পেঁয়াজ আসা।

    তবে, দেশি কৃষকদের অতি লোভের কারণে বাজারে দাম বেড়েছিল বলে জানান অনেকে। তিনি আরও বলেন, দেশীয় কৃষকদের রক্ষায় সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি। কিন্তু আমাদের কৃষকরা মৌসুমের শেষ সময়ে বেশি লাভের দিকে ঝুঁকেছে। যে কারণে পাইকারি বাজারে মোটা পেঁয়াজের দাম কেজিতে ১৩০-১৪০ টাকা উঠে যায়।

    তিনি জানান, এখন নতুন পেঁয়াজ বাজারে এসেছে। পুরনো পেঁয়াজ আসছে। বাজারে দাম বাড়ার কথা ছিল না। এখন দাম যেমন বেড়েছে, তার চেয়ে বেশি একদিনে কমেছে। আগামি কয়েকদিনে দাম আরও কমবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়