১৩/০৩/২০২৬, ১৭:১৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন মহানন্দা টোল প্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী আসন থেকে রয়েল হাসান অরণ্য (৩৫), পিতা: মৃত আল মামুন, গ্রাম পারচোকা, মাদ্রাসা বাজার, মনাকষা ইউনিয়ন শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়।

    তল্লাশিতে তার কাছ থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

    অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম অসিম ফিরোজ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়