spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

খালেদা জিয়ার চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ দলের সঙ্গে মেডিকেল বোর্ডের বৈঠক

জেড নিউজ, ঢাকা:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিকেল সাড়ে তিনটার দিকে বিশেষজ্ঞ দলটি তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসে। এ তথ্য নিশ্চিত করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

তিনি জানান, চীনের এ দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা-করণীয় নির্ধারণে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছে।তিনি বলেন, ‘চিকিৎসার জন্য কী কী জরুরি, কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে- এসব বিষয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে।’

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় নতুন করে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়