১৬/০৪/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ

    জেড নিউজ, ঢাকা:
    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে দলটি। দুপুরে বিএনপি মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এ অনুরোধ করা হয়েছে।

    দলটির মিডিয়া সেল জানিয়েছে, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়