spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জামায়াতসহ ৮ দল নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে,বৃহস্পতিবার

জেড নিউজ ডেস্ক:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনরত রাজনৈতিক দলগুলো। জামায়াতসহ আটটি দল রয়েছে এই আন্দোলনে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে তারা।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া এবং ৩ নভেম্বর শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে ছিলেন– জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়