১৬/০৪/২০২৬, ১৪:১৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    খাগড়াছড়ির গুইমারায় বাজারে মধ্যরাতে আগুন

    জেড নিউজ, ঢাকা:

    বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারি উপজেলার জালিয়াপাড়া এলাকার একটি বাজারে গভীর রাতে আগুন লেগে তেরটি দোকান পুড়ে গেছে স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে। যে বাজারটি আগুন লেগেছে তার সাথেই পুলিশ ক্যাম্প, বিজিবি ক্যাম্প ও এরপর বিজিবির বিগ্রেড ক্যাম্প এবং এরপর সেনা ক্যাম্পের অবস্থান বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর বিবিসি বাংলার।

    গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী বলেছেন, তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এর আগে গুইমারাতেই গত ২৮শে সেপ্টেম্বর ‘জুম্ম ছাত্র জনতার’ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রামসু বাজারে সহিংসতা ও দোকানপাটে আগুন দেয়ার ঘটনায় ৩ জন নিহত হবার ঘটনা ঘটেছিলো। ওই ঘটনার পর দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হওয়ার কথা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    এখন আবার গুইমারাতেই আরেকটি বাজারে মধ্যরাতে আগুন লাগার ঘটনা নিয়ে তাই নানা ধরনের আলোচনা হলেও পুলিশ ও ফায়ার সার্ভিস দাবি করছে, শনিবার রাতের আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় হাজী ইসমাইল মার্কেটে শনিবার রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্র পাত হয়।

    মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়লে তেরটি দোকান পুরোপুরি পুড়ে যায় এবং গভীর রাত হওয়ায় মালিকরা কেউ দোকানের মালামাল সরানোর সুযোগ পাননি।পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী বলছেন যে, বাজারে আগুন লেগেছে সেটি বাঙ্গালী অধ্যুষিত বাজার। গুইমারায় ফায়ার সার্ভিস না থাকায় মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস জানিয়েছে, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি ওয়াকর্শপও ছিলো এবং সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করছেন তারা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়