১৮/০৪/২০২৬, ১৫:৩৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দীর্ঘ ১৭ বছর পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

    জেড নিউজ, ঢাকা:

    দীর্ঘ ১৭ বছর পর কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিসহ দু’টি ব্রিটিশ গণমাধ্যম দেয়া ওই সাক্ষাতকারে তারেক রহমান কবে দেশে ফিরবেন, তা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। বলেছেন, আসন্ন নির্বাচনের আগেই সময় মতো তিনি দেশে ফিরবেন, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কাজ করে যাবে বলেও জানিয়েছেন তিনি।

    দীর্ঘ ওই সাক্ষাৎকারে তিনি প্রতিবেশী দেশের সাথে সম্পর্কসহ কূটনীতির নানা বিষয় নিয়ে কথা বলেন। তুলে ধরেন এসব ক্ষেত্রে তার দলের ভবিষ্যত পরিকল্পনার কথা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই সাক্ষাতকারে বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতির নানাদিক নিয়েও কথা বলেন।

    তারেক রহমান আগামীর বাংলাদেশ নিয়ে তার দল বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে খোলামেলা কথা বলেন। শিক্ষা, স্বাস্থ্যসহ আরও নানা বিষয় উঠে আসে ওই সাক্ষাৎকারে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জুলাই গণঅভ্যূত্থানের মাষ্টারমাইন্ড কোনো ব্যক্তি বা দল নয়। এই কৃতিত্ব গোটা জাতির বলে স্পষ্ট উল্লেখ করেছেন তিনি।

    আগামী নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন কি না, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, সে সিদ্ধান্ত দল ও দেশের জনগণের। তবে, নির্বাচনে তিনি নিজ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়