spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

লন্ডনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের থেরাপি শুরু

জেড নিউজ, ডেস্ক:
চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি ‘নিসচা’র এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে অনলাইনে যুক্ত হয়ে এ তথ্য জানান তার ছেলে মিরাজুল মইন। ছয় মাস ধরে লন্ডনে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে।

লন্ডনে ইলিয়াস কাঞ্চন তার মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। শনিবার দুপুরে ইলিয়াস কাঞ্চনের শরীরের সবশেষ অবস্থা গণমাধ্যমে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তার চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

তিনি আরও বলেন, ‘টিউমারের কিছু অংশ এরই মধ্যে অপসারণ করা হয়েছে। পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হওয়ার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন। ডাক্তারের সিদ্ধান্তের ওপর আস্থা রেখেই টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

একটানা দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ইলিয়াস কাঞ্চনও মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন আরিফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়