spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আফগানিস্তানকে ধবলধোলাই দিতে আজ মাঠে নামছে বাংলাদেশ

জেড নিউজ স্পোর্টস:

২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানকে দুবার হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ শারজায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশ করার অভিযানে নামবে জাকের আলীর দল।

অন্যদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে মোমেন্টাম ফিরে পেতে ধবলধোলাই এড়াতে মরিয়া আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কখনো হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। তবে এবার ঘোচতে পারে সেই অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ।

এই সিরিজে বাংলাদেশ যেভাবে খেলছে, তাতে ইতিহাস গড়া নতুন কিছু নয়। চিন্তা শুধু হঠাৎ ব্যাটিং ধস নিয়ে। দুই ম্যাচ জিতলেও দু’টিতেই ভয় ধরিয়ে দেন ব্যাটাররা। যদিও শেষ পর্যন্ত বিপদ কাটানো গেছে।প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১১.৪ ওভারে ১০৯ রান তুলেও হেসেখেলে জিততে পারেনি, পরের ৯ রান তুলতেই হারায় ৬ উইকেট।

তবে শেষ দিকে নুরুল হাসান সোহান ১৩ বলে ২৩ এবং রিশাদ হোসেনের ৯ বলে ১৪ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে বাংলাদেশ। রক্ষা পায় অঘটনের হাত থেকে।আবার দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। এরপর জাকের আলী ও শামীম হোসেনের ৫৬ রানের জুটিতে চাপমুক্ত হয়।

পরে আবার ১৭.৫ ওভারে ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে এইদিনও জয় নিশ্চিত করেন সোহান। খেলেন ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। সাথে ছিলেন শরিফুল ১১*।দুই ম্যাচেই দলের এমন অবস্থা আতঙ্কে ফেলে দেয় সমর্থকদের। বাদ যাননি প্রধান কোচ ফিল সিমন্সও। তার মতে, বাংলাদেশের এমন খেলা হার্টের জন্য ক্ষতিকর। নিশ্চয়ই আজ তেমন কিছু করতে চাইবে না দল।

তবে আফগানিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধান সিরিজ জিতলেও স্বস্তিতে থাকার নয় বাংলাদেশের। কেননা দু’দলের শক্তিমত্তা, র্যাঙ্কিং বা পরিসংখ্যানে নেই বড় পার্থক্য, বলা যায় প্রায় সমানে সমান।২২৪ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান যেখানে নয়ে, সেখানে ২১৯ পয়েন্ট নিয়ে দশে আফগানরা। আবার টি-টোয়েন্টিতে ১৫ দেখায় বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে ৭ ম্যাচ জিতেছে তারা।

আফগানিস্তানের বিপক্ষে অবশ্য সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিসংখ্যান বেশ ভালোই। একটা সময় পেরে না ওঠলেও শেষ ৬ ম্যাচের পাঁচটাতেই জিতেছে টাইগাররা। যেখানে টানা জয় ৩ ম্যাচে।

অতীতেও আফগানদের ধবলধোলাই করেছে বাংলাদেশ। ২০২৩ সালের জুলাইয়ে সিলেটে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। তবে এর আগে ২০১৮ সালে ভারতের দেরাদুনে বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ।তিন ম্যাচের সিরিজে আফগানদের কাছে সেবার ৩-০ ব্যাবধানে ধবলধোলাই হয়েছিল লাল-সবুজরা। তাই এবার আফগানদের ধবলধোলাই দিতে পারলে সেই ক্ষতে খানিকটা হলেও প্রলেপ দিতে পারবে দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়