নাটোর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে নাটোরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার অর্থবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়িস্থ শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দিরে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরে পূজিত হন ৭ বছর বয়সী কুমারী অমৃতা ভট্টাচার্য। অমরেশ ভট্টাচার্যের মেয়ে অমৃতা ভট্টাচার্য অরজস্বলা কুমারী হিসেবে পূজিত হন এই মন্দিরে।
কুমারী পূজা দেখতে বহু ভক্ত অনুরাগীরা ভিড় জমায় শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গনে। এমন আয়োজনে ভীষণ খুশি ভক্ত দর্শনার্থীরা। নারীদের সম্মান জানানো ও প্রকৃতিকে ভালোবাসার এই রূপ বারবার দেখতে চায় ভক্তরা। অমৃতা ভট্টাচার্যের পরিবারের সদস্যরাও তাদের শিশু কণ্যাকে কুমারী রূপে পূজা করায় উচ্ছ্বসিত।
দেবতা এবং দেবিগণকে রক্ষা আর কলাসুরকে হত্যার জন্য দেবী দুর্গা কুমারী রূপে আবির্ভূত হয়েছিলেন স্বর্গে । পরে মর্ত্যেলোকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কুমারী পূজার প্রচলন করেন।



