১৩/০৩/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০ শতাংশ মানুষ উদ্বিগ্ন

    দ্রব্যমূল্যের স্থিতিশীলতার সাথে জীবনযাত্রার সম্পর্ক অত্যন্ত নিবিড়। কেননা, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন একটি অর্থনৈতিক সমস্যা যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে করে তোলে দুর্বিষহ।

    বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ। এ সংক্রান্ত এক জরিপে পারিবারিক মনস্তত্ত্ব অংশের ফলাফল তুলে ধরে বলা হয়, প্রায় ২০ শতাংশ মানুষ আর্থিক সংকটের মধ্যে আছে। এদের মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয় এবং ২৭ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছে। সমাজের নানা আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছে।

    বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার- পিপিআরসি’র জরিপে এই চিত্র উঠে এসেছে।

    জরিপে দেখা যায়, মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধি সবার জন্য প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ। অনেকের আয় কমে যাওয়া মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। উচ্চবিত্তদের আয়ের ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ করা গেছে। এ ছাড়া অনেক উদ্যোক্তা পুঁজির অভাব অনুভব করছেন। অন্যদিকে উচ্চবিত্তদের জন্য ঋণ পরিশোধ দ্বিতীয় প্রধান উদ্বেগের স্থান দখল করেছে। আর তৃতীয় উদ্বেগ হলো খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে ৪০ শতাংশ দরিদ্র পরিবার।

    জেড নিউজ, ঢাকা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়