শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতও। বিশেষ করে বিহারে চাকরিপ্রত্যাশী তরুণদের বিক্ষোভ ও মনিপুরে মোদির সফরকে ঘিরে উত্তেজনা অচল করে তুলছে ভারত । পরিস্থিতি সামলাতে না পেরে মোদি প্রশাসন ইতোমধ্যেই বেকায়দায় পড়েছে। ফলে প্রশ্ন উঠছে—তবে কি এবার নরেন্দ্র মোদিরও পালানোর পালা?
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা । বৃহস্পতিবার রাতে চূড়াচাঁদপুরের পিয়ারসনমুন এলাকায় স্থানীয়রা মোদির ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেললে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে।
জানা যায় , ২০২৩ সালে মণিপুরে ভয়াবহ দাঙ্গার পর মোদী এবার প্রথমবারের মতো রাজ্য সফরে যাচ্ছেন। সে সময়ের সহিংসতায় ২৫৮ জন প্রাণ হারিয়েছিলেন, হাজার হাজার গৃহহীন হয়েছিলেন। সমালোচকরা বলছেন, দুই বছরের দাঙ্গা চলাকালীন নরেন্দ্র মোদী একবারও রাজ্য সফরে যাননি। তাই এবারের সফরে মোদি বিরোধী ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে।
অন্যদিকে একই সময়ে বিহারে চাকরিপ্রত্যাশী তরুণদের রাজপথ অবরোধ ও বিক্ষোভের ঘটনায় রাজ্যজুড়ে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পাটনা কলেজ প্রাঙ্গণে প্রায় তিন হাজার তরুণ মিছিল শুরু করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে। পরিস্থিতি সামলাতে না পেরে মোদি প্রশাসন ইতোমধ্যেই বেকায়দায় পড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধী দল দমন, সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ এবং তরুণ প্রজন্মের ক্ষোভের কারণে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ও অস্থিরতার ইঙ্গিত এই আন্দোলনের মধ্যেই পাওয়া যাচ্ছে।
জেড নিউজ , ঢাকা



