১৭/০৬/২০২৬, ১৮:০৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ : সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনে আজ রোববার থেকে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

    আজ রোববার সকাল ও বিকেলে দুই দফায় আয়োজিত সংলাপে অংশ নেওয়া ব্যক্তিদের মতামত শুনবে কমিশন।

    তবে কোনো এজেন্ডা ছাড়া এ সংলাপ আয়োজন করা হয়েছে। সংলাপে ৬০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকালের সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ আরও অনেককে।

    অন্যদিকে, দুপুরের সংলাপে শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম ফায়েজ, ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩০ জনের বেশি শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়