০৫/০৫/২০২৬, ১৭:২০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নৌবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

    জেড নিউজ, ঢাকা:

    দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়।

    আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের তীব্রতা বিবেচনায় ছোট-বড় সব নৌযানকে সাবধানে চলাচলেরও পরামর্শ দেয়া হয়েছে।

    আবহাওয়াবিদ জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার ওপর।

    ঢাকা শহরসহ ঢাকা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর ওপরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়