১৭/০৬/২০২৬, ১৪:২৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা

    নাটোর প্রতিনিধি।
    বছরব্যাপী প্রাতিক্ষার প্রহর শেষে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন- ‘শারদীয় দুর্গোৎসব’। হিন্দু শাস্ত্রমতে দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে বছর ঘুরে আবারো দুর্গতিনাশিনী দশভুজা ‘মা দুর্গা’ এসেছেন ধরায়।

    আজ ষষ্ঠী। ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুর ধ্বনির মাধ্যমে বেল গাছের নিচে ঘটে পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। আজই হবে কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। অধিবাসনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে দেবীকে।দেবীর এই আগমনকে ঘিরে নাটোরের প্রতিটি এলাকার মন্দির-মণ্ডপে ব্যস্ত সময় পার করছে হিন্দু নারী-পুরুষসহ সংশ্লিষ্টরা।

    আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সকল ধরনের ব্যবস্থা। আনসার পুলিশ সদস্যের পাশাপাশি অন্য বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা দেবেন বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার। জেলায় এ বছর ৩৬৮টি পূজা মন্ডপে দেবী দুর্গার আরাধনা হচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়