spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল জ্বালানি তেলের দাম

জেড নিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৯১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৯৩.৩২ ডলারে ওঠে।

রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি বাড়ার কিছু লক্ষণ দেখা গেলেও সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো বাজারে প্রভাব ফেলছে। কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রধান মধ্যপ্রাচীয় উৎপাদকদের অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ১ কোটি ২৮ লাখ ব্যারেলে উঠেছে, যা সংঘাত শুরুর পর সর্বোচ্চ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বাড়তি উৎপাদন এতে ভূমিকা রেখেছে।

তবে সরবরাহ বাড়ার ক্ষেত্রে বিকল্প ও ব্যয়বহুল পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরতা রয়েছে। বিশেষ করে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মতো পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ফলে মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক সরবরাহ পুরোপুরি ফিরেছে এমন নিশ্চয়তা এখনো নেই।

এদিকে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা তেলের বাজারে বড় উদ্বেগের কারণ হয়ে আছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথে সরবরাহ আরও ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার চাপ তৈরি হতে পারে বলে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অবসানের বিষয়ে আলোচনা চললেও তাৎক্ষণিক সমাধানের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর কার্যক্রমের দিকে নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়