spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বাবা মা স্ত্রীকে তালাক দিতে বললে করণীয় কি?

জেড নিউজ , ঢাকা :

বর্তমান সমাজে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ, শ্বশুরবাড়ির অশান্তি বা পারিবারিক দ্বন্দ্বের কারণে সম্পর্ক অনেক সময় তালাক পর্যন্ত গড়ায়। বাবা মা যদি নির্দেশ করে তুমি তোমার স্ত্রীকে বিদায় দেও, তাড়িয়ে দেও, তাহলে তাদের নির্দেশ মানা জরুরি কিনা। এমনিতে স্বাভাবিকভাবে বাবা মায়ের নির্দেশ মানা জরুরি। এখন বাবা মা যদি বউকে তালাক দেওয়ার কথা বলে, সেটি মানা জরুরি হবে কিনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন এক প্রশ্নের জবাব দিয়েছেন ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, বাবা মা বউকে কেবল ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা তুচ্ছ কারণে তালাক দিতে বলে তবে তা মানা জরুরি নয়। তবে স্ত্রী শরীয়তবিরোধী কাজ করেন বা ফাসেক হন, তবে মা-বাবার নির্দেশে তাকে তালাক দেওয়া যেতে পারে।

এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন, যেন পিতামাতার মন-মানসিকতার পরিবর্তন হয়। স্ত্রীকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার উপদেশ দিন। আপনার মা-বাবাকে বোঝান যে, তারা যেন বউয়ের ভুলত্রুটি ক্ষমা করে দেন। তার সঙ্গে স্নেহ-মমতার আচরণ করেন। নিজের মেয়েকে যেভাবে ভুল হলে ক্ষমা করেন, সে চোখে যেন স্ত্রীকে দেখে। আর স্ত্রীকে বলবেন, যেন নিজের বাবা মায়ের মতো মনে করে। তাহলেই পারিবারিক দ্বন্দ্ব হবে না। সুখ শান্তি আর আল্লাহর রহমত পরিবারে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়