spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আড়াই মাস পর আজ আসছে ১ লাখ টন ক্রুড, ৮ মে ফের চালু হবে ইস্টার্ন রিফাইনারি

জেড নিউজ, ঢাকা:

১ লাখ টন অপরিশোধিত তেলবাহী (ক্রুড অয়েল) একটি জাহাজ আজ বুধবার (৬ মে) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছানোর কথা থাকায় রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আগামী ৮ মে থেকে পুনরায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র এই তেল শোধনাগারটি অপরিশোধিত তেলের অভাবে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিল।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও শিপিং) জানান, আগামী ৮ মে সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিদিন সর্বোচ্চ তিনটি লাইটার জাহাজ অপরিশোধিত তেল খালাস করতে পারে, যার প্রতিটিতে প্রায় ৪ হাজার টন তেল ধরে। অন্তত ৮ হাজার টন তেল হাতে পাওয়ার পরপরই পরিশোধন প্রক্রিয়া শুরু করা হবে।

‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে করে এই অপরিশোধিত তেল আনা হচ্ছে। জাহাজটি ২১ এপ্রিল লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র ইয়ানবু বন্দর থেকে রওনা দেয়। জাহাজটি আজ সকাল ১১টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টারিং অ্যান্ড ট্রাম্পিং) বলেন, পৌঁছানোর সময় কিছুটা এদিক-সেদিক হতে পারে; তবে পৌঁছানোর পরপরই লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস শুরু হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, অপরিশোধিত তেলের সরবরাহ না থাকায় ১৪ এপ্রিল থেকে শোধনাগারটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়