১০/০৫/২০২৬, ১৭:০৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাংলাদেশে এএস লেভেলের গণিত পরীক্ষা বাতিল

    জেড নিউজ, ঢাকা:

    প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ায় বাংলাদেশসহ একাধিক অঞ্চলে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ কর্তৃপক্ষ। আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

    গত বৃহস্পতিবার এক বিবৃতিতে কেমব্রিজ ইন্টারন্যাশনাল জানায়, প্রশ্ন ফাঁসের ব্যাপকতার কারণে আমরা এই খাতা চূড়ান্ত পরীক্ষার ফল নির্ধারণে ব্যবহার করতে পারছি না।

    এর আগে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্ন আগেভাগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেমব্রিজ জানায়, মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের প্রতি সুবিচার নিশ্চিত করতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১১ আগস্ট নির্ধারিত তারিখেই ফল প্রকাশ হবে বলে জানানো হয়েছে।

    ‎বাতিল করা গণিত (৯৭০৯/১২) পরীক্ষা আবার নেওয়ার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এর জন্য পরীক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত ফি দিতে হবে না। আগামী ১৫ মের মধ্যে স্কুলগুলোকে পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্র গ্রহণ ও পরিচালনার নিয়মাবলি এবং সংশ্লিষ্ট নির্দেশনা পাঠানো হবে। একই সঙ্গে জুন সিরিজ থেকে প্রত্যাহার এবং নভেম্বর সিরিজে নিবন্ধন-সংক্রান্ত তথ্যও জানানো হবে।

    তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছে কেমব্রিজ কর্তৃপক্ষ। তারা জানায়, যারা এই গোপন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রমাণ হবে, তাদের আজীবন বহিষ্কারসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়