২৮/০৪/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পোশাক খাতে ইউরোপে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ

    ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানিতে পাঁচ বছর যাবৎ নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। পোশাক সরবরাহকারী হিসেবে ইউরোপে চীনের পরেই বাংলাদেশ।

    ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশ ইউরোপে ১২ দশমিক ৩২ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি করে। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮২৮ কোটি ইউরোতে, যা ৪৮ দশমিক ৩৪ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা ও প্রতিযোগিতামূলক দামের কারণে এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। ইউরোপের ক্রেতাদের চাহিদা দ্রুতই বদলায়। তাই চাহিদার দিকে লক্ষ রেখে টেকসই উৎপাদন ও সরবরাহ চেইনে স্বচ্ছতার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৫০ শতাংশই ইউরোপ কেন্দ্রিক। এটি যেমন ইতিবাচক, তেমনি এতে ঝুঁকিও রয়েছে। তাই ইইউর সকল নিয়মকানুন মেনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পোশাকখাতে আরো সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

    জেড নিউজ, ঢাকা।

    জনপ্রিয়