spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

জেড নিউজ ডেস্ক:

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন করেন। এ সময় সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেলফিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে ভোরে তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা ঘুরে দেখেন। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন করেন।

সফর শেষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে পঞ্চগড় সার্কিট হাউসে মতবিনিময় করার কথা রয়েছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) সফরের প্রথম দিনে মার্কিন রাষ্ট্রদূত রংপুরে একটি আধুনিক ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়