জেড নিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সেরামপুরে দলের সমাবেশে যেতে বাধা দেওয়া হচ্ছে—ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দলের নেতাদের ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে।
শনিবার সমাবেশস্থলে যাওয়ার সড়ক নিয়ন্ত্রণে নিয়েছে ‘বিজেপির গুণ্ডারা’ এবং সেখানে পুলিশের উপস্থিতি নেই বলেও অভিযোগ করেন তিনি।
মমতা বলেন, ‘আমাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। আমাকে সমাবেশস্থলে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমি যাব এবং সমাবেশে বক্তব্য দেব। পারলে আমাকে থামান।
আদালতের অনুমতি থাকায় সমাবেশ নির্ধারিতভাবেই অনুষ্ঠিত হবে বলে জানান মমতা। তিনি বলেন, সমাবেশটি আদালতের অনুমতি নিয়ে আয়োজন করা হয়েছে। এটি নির্বিঘ্নে সম্পন্ন করা পুলিশ ও প্রশাসনের দায়িত্ব। কিন্তু তারা বিষয়টিতে ‘চোখ বন্ধ করে’ রয়েছে।




