spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ক্যাম্প ন্যু-তে ফিরছেন মেসি!

জেড নিউজ স্পোর্টস:

বার্সেলোনায় লিওনেল মেসিকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে ক্লাবের পরিচালনা পর্ষদ। ২০২১ সালে ক্লাব ছাড়ার পর, নতুন করে সংস্কার করা ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তার জন্য একটি বিশেষ ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।

বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ হলে ক্লাব ইতিহাসের এই অন্যতম সেরা তারকাকে সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শনিবার ক্লাবের সাধারণ পরিষদের সভায় লাপোর্তা নিশ্চিত করেন, পূর্ণাঙ্গ গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনার বিষয়টি ইতিমধ্যে মেসির কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

স্প্যানিশ ক্রীড়া মাধ্যম ‘স্পোর্ট’-এ প্রকাশিত লাপোর্তার বক্তব্য অনুযায়ী, স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পূর্ণ হলে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্পটিফাই ক্যাম্প ন্যু-তে ১০ নম্বর জার্সিধারীকে বরণ করে নেবে বার্সেলোনা। তবে এই সংবর্ধনা আয়োজন করার বিষয়টি সম্পূর্ণভাবে মেসির সম্মতির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়