spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

জেড নিউজ, ঢাকা:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১১১ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।

নতুন মৃত চারজনের মধ্যে দুজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। অন্য দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১ হাজার ২৫২ জন।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়