spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জেলা হাসপাতালে ১০ ও মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার :স্বাস্থ্যমন্ত্রী

জেড নিউজ, ঢাকা :

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতের উন্নয়নে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। আবার যেসব মেশিন আনা হয়েছিল, তা ব্যবহার অযোগ্য। শুধুই টাকা ব্যয় করা হয়েছে।

তিনি জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার।

তিনি জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর আশা, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো হলে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে।

এদিকে সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, অনেক মানুষ বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত পণ্য এড়িয়ে চলার পাশাপাশি অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার পরিহার এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়