spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

চুক্তি ছাড়াই শেষ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা

জেড নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া শর্ত ইরান মেনে না নেয়ায় কোনও ধরনের শান্তি চুক্তি ছাড়াই শেষ হয়েছে দুই দেশের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে।

জেডি ভ্যান্স জানান, পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের দেয়া শর্তগুলো গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ইরান। ফলে কোনও সমঝোতা ছাড়াই আলোচনার সমাপ্তি টেনে মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে।

টানা ২১ ঘণ্টা ধরে চলা এই রুদ্ধশ্বাস আলোচনার বিষয়ে ভ্যান্স বলেন, পুরো সময়জুড়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন।
এদিকে, ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা দীর্ঘ বৈঠকের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতভেদ রয়ে গেছে।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

আলোচনা ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, সহজ সত্যটি হলো, আমাদের এমন একটি ইতিবাচক প্রতিশ্রুতি দরকার ছিল যেখানে ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করবে না। এমনকি পরমাণু অস্ত্র দ্রুত তৈরি করতে সক্ষম, এমন কোনও সরঞ্জামও তারা সংগ্রহ করবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়