spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

চলতি বছরেই নতুন পে স্কেল ঘোষণা; অর্থমন্ত্রী

জেড নিউজ ঢাকা:

চলতি বছরেই নতুন পে স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন পে স্কেল নিয়ে সরকার কাজ করছে এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানান তিনি।

সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে স্কেল-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, এ বিষয়ে আরো বিশদ আলোচনার প্রয়োজন রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবারও বৈঠকে বসবে।

পে স্কেল সময়মতো বাস্তবায়ন হবে বলেও আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, নতুন পে স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।

তিনি বলেন, পে স্কেল-সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে সবার সামনে উপস্থাপন করা হবে। পে স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এ সময় অর্থমন্ত্রী সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান। পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়