১৮/০৫/২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কুড়িগ্রামে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    শনিবার (১৬ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ। এর আগে একইদিন দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি চৌকস দল ফুলবাড়ী থানাধীন ৬ নম্বর কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার বাসিন্দা মোঃ হাফিজুর রহমান (৩০) কে তার নিজ বসতবাড়ি থেকে ৯৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়