spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন হচ্ছে হাসিনা-কামালের বিরুদ্ধে

জেড নিউজ, ঢাকা:

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, গত বছরের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যা ও দমনে নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ডাদেশের পর ইন্টারপোলে নোটিশ জারির প্রক্রিয়া চলছে।

এদিকে, চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ডের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি (কপি) পেয়েছেন আইনজীবীরা।

গত ১৭ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ঘোষিত ঐতিহাসিক রায়ের পূর্ণাঙ্গ (কপি) অনুলিপি হাতে পেয়েছেন বলে বুধবার নিশ্চিত করেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদ।

গত ১৭ নভেম্বর ঘোষিত রায়ে দণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেই সাথে শহীদদের পরিবারকে এবং আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়