কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ উন্নত করতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং বাংলাদেশ সরকার ১৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এডিবির এই অর্থ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করতে ব্যয় হবে।
এডিবির জানিয়েছে, এই কর্মসূচিতে যান্ত্রিক, ইলেকট্রনিকস এবং বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য ও কৃষিসহ পাঁচটি প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। উদ্যোগটি বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
নতুন এই প্রকল্পের আওতায় সারাদেশে টিভিইটি শিক্ষক ও প্রশিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিশেষ করে ঢাকার বাইরে সুবিধাবঞ্চিত শিক্ষকদের কাছে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ পৌঁছে দেওয়া হবে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা আরও দক্ষ হবে বলে মনে করা হচ্ছে।
প্রকল্প বাস্তবায়নের পর অন্তত ১০ হাজার নতুন ও বর্তমান শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে জানিয়ে এডিবি বলছে, প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর ওপর এই প্রকল্পের ইতিবাচক প্রভাব পড়বে।
জেড নিউজ, ঢাকা।





