জেড নিউজ, ঢাকা:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক যারা যেই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার চেয়েও গুরুত্ত্বপূর্ণ হচ্ছে, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠেনা। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য-অসাধারণ।
আজ যারা এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা আপনাদের পরিবারের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। আপনাদেরকে জানাই বীরোচিত অভিনন্দন।
শনিবার (২১ নভেম্বর) সশস্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে অসংখ্য মা বোনের সন্তান সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমি সশস্ত্র দিবসের এই ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আহত সকল মুক্তিযোদ্ধা এবং সদস্যদের পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করি।
আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেও গর্বিত আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে কোনো গৌরব এবং সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান তিনি নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।
তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালীন সবসময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।





