জেড নিউজ, ঢাকা:
কিছু রাজনৈতিক দল দেশে নানাভাবে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, কেউ যদি অরজকতা করতে চায়, তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবির মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন সরকার প্রধান।
দেশে তেল ও গ্যাসের সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকট গত ১৭ বছরে তৈরি করা হয়েছে। তবে ভবিষ্যতে যাতে এ ধরণের সংকটে দেশের মানুষকে পড়তে না হয়। এজন্য তার সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী।





