০৩/০৭/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার জট খুলছে

    জেড নিউজ, ঢাকা।

    হাসিনার আমলে ব্যাংক লুটপাটের জাজ্বোল্যমান দৃষ্টান্ত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।

    সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ড. আতিউর রহমান। অভিযোগ রয়েছে, তার সম্মতিতেই দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় রিজার্ভ পাচার করে হ্যাকার গ্রুপ।কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, ২০১৬ সালের ওই ঘটনাটি প্রকাশ্যে এলেও এরপরও বেশ কয়েকবার খোয়া গেছে রিজার্ভ।এদিকে ২০১৬ সালের রিজার্ভ চুরির পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। তবে হাসিনার আমলে সে মামলা আলোর মুখ দেখেনি।

    চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে লুটেরা হাসিনা সরকারের পতনের পর মানি লন্ডারিংয়ের সেই মামলা ফের গতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৭ এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্্য করেছেন আদালত।

    জনপ্রিয়