spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শচীন পন্টিংকে ছাড়িয়ে রুটের বিশ্ব রেকর্ড

জেড নিউজ স্পোর্টস:

ভারত এবং অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুকার ও রিকি পন্টিংকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট।

পাকিস্তানের বিপক্ষে চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ রানে আউট হয়েছেন জো রুট। ইনিংসটা বড় করতে না পারলেও এই রানেই নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক।

জো রুট ইংল্যান্ডের মাঠে করেছেন ৭৫৯৪ রান। পন্টিং অস্ট্রেলিয়ায় করেছিলেন ৭৫৭৮ রান। তিনি এখন আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছেন ভারতের শচীন টেন্ডুলকার। নিজ দেশে তার রান ৭২১৬। তাকে বহু আগেই পেছনে ফেলেছিলেন রুট, এবার ছাড়িয়ে গেলেন পন্টিংকেও।

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। তার রান ১৫৯২১। রুটের বর্তমান রান ১৪২০৮। তিনি ১৬৮ ম্যাচ খেলেছেন। শচীনকে ছুঁতে হলে তার আরও ১৭১৩ রান লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়