spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

জেড নিউজ, ঢাকা:

‎জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পরে এক নারী শিক্ষিকা নিহতের ঘটনা ঘটেছে। নিহত শিক্ষিকা মোসা. রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‎তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি শিগগির তাদের শনাক্ত করে গ্রেফতার করতে পারবো।‎

‎জানা যায়, বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন এই রনজিনা পারভীন। গতরাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস থেকে নামেন তিনি। এরপর রিকশায় করে ফার্মগেট সংলগ্ন ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসামাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেল এসে তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়।

এসময় তিনি নিচে পরে গেলে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়