spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

‘বাংলাদেশ প্রথমে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতো’

জেড নিউজ স্পোর্টস:

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় সফরে গিয়ে স্বাগতিকদের ডারউইন টেস্টে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাঠে ঐতিহাসিক জয়ের পর সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল টাইগাররা।

কিন্তু ম্যাকাই টেস্টে বাজে উইকেট তৈরি করে বাংলাদেশকে দুই ইনিংসে ৬৪ ও ৯৫ রানে গুঁড়িয়ে দিয়ে ইনিংস ও ৫১ রানের জয়ে সিরিজে সমতায় ফেরে অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে নাস্তানাবুক করায় ম্যাকাই টেস্টের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ড ব্রড।

ইউটিউব চ্যানেল ফর দ্য লাভ অব ক্রিকেটকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ ১-১ এ ড্র করেছে। কিন্তু এনিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। স্টার্ক আবারও দানবীয় ছিল, বল সুইং করিয়েছে, পিচের সব জায়গায় বল বাউন্স ও সুইং করছিল।’

তিনি বলেন, ‘আমার মতে, আপনি যদি দল হিসেবে মনে করেন প্রতিপক্ষের চেয়ে আপনার খেলোয়াড়রা শক্তিশালী হোক, তবে ফ্ল্যাটার পিচে খেলা উচিত। যদি বাংলাদেশ টস জিতত এবং বোলিং নিতো, তাহলে তারা অস্ট্রেলিয়াকে ৬০ রানে অলআউট করত এবং তাদের বিরাট বিপদে রাখত। পিচটি বেশি ওঠানামা করার কারণে এটা ছিল ঝুঁকিপূর্ণ।’

ম্যাকাই টেস্ট শেষ হয়েছে মাত্র ৭৫০ বলে। ১৯৩২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্ট। ঘরের মাঠে সর্বশেষ সাত টেস্টের মধ্যে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় দুই দিনের ম্যাচ। এর আগে সর্বশেষ অ্যাশেজে পার্থ ও মেলবোর্ন টেস্টও দুই দিনেই শেষ হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়