spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মোংলা বন্দরের কাস্টমস হাউসে দুর্বৃত্তায়ন চলছে: নৌ পরিবহনমন্ত্রী

জেড নিউজ, ঢাকা:

মোংলা বন্দরের কাস্টমস হাউসে দুর্বৃত্তায়ন চলছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে নগরী একটি অভিজাত হোটেলে মোংলা বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় বন্দর ব্যবহারকারীরা বন্দরের বিভিন্ন সমস্যা ও সেবা-সংক্রান্ত নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় বন্দর উন্নয়নে নতুন উদ্যোগের কথাও জানান মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মোংলা বন্দরের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। সবার সহযোগিতা নিয়ে আগামী এক মাসের মধ্যে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মোংলা বন্দরের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি দপ্তরগুলোতে সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হবে। মোংলা বন্দরের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক হাব গড়ে উঠলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়