spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জেড নিউজ, ঢাকা:

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমি নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিশেষ পূর্বাভাস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়। এতে বলা হয়েছে, মৌসুমি নিম্নচাপের ফলে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলশ্রুতিতে উত্তর বঙ্গোপসাগর, দেশের সব সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। বৈরী এই আবহাওয়া পরিস্থিতিতে সামুদ্রিক কার্যক্রমে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়