spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

জেড নিউজ, ঢাকা:

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে উল্টো।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আজ যে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর প্রধান কারণটি হচ্ছে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।’

আজ শুক্রবার এডিটর কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, গণমাধ্যমে এখন কোনো চাপ নেই। সেলফ সেন্সরশিপে নিজেরাই সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
গণতন্ত্রকে টেকশই করতে গণতন্ত্রের জন্য কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়