জেড নিউজ, ঢাকা:
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩শ ৮৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ৬৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ৯৪ টি, মতিঝিল বিভাগে ২৯৯ টি, ওয়ারী বিভাগে মোট ১৬৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮০ টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১৫৩ টি, উত্তরা বিভাগে ১৭৪ টি, গুলশান বিভাগে ২৫১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৪ টি গাড়ি ডাম্পিং ও ৩১৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমাবর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।





