spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনা মোতায়েন

জেড নিউজ ডেস্ক:

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ‘বেসামরিক প্রশাসনকে সহায়তায়’ চট্টগ্রামে সেনা মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের ‘জরুরি অনুরোধে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বার্তায় বলা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ১০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড় ধসসহ এই দুর্যোগে শুক্রবার পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বন্যার পরিস্থিতি তুলে ধরে নিজেদের ফেইসবুক পেইজে দেওয়া বার্তায় আইএসপিআর লিখেছে, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ারের’ আওতায় সেনা মোতায়েন করা হয়েছে।

“চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।”

টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল যোগ হয়ে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। অন্যদিকে বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতে।

আইএসপিআর বলেছে, এসব উপজেলায় সেনা মোতায়েনের পাশাপাশি ‘আনুষঙ্গিক সরঞ্জামাদি’ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়