spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ

জেড নিউজ ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণের ৮ নম্বর ফ্লোরে বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর। শপথগ্রহণের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ জুলাই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিএফডিসি প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। এরপর রাতভর নিখুঁতভাবে ভোট গণনা শেষে ৪ জুলাই ভোরে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা সানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। এছাড়া, সহ-সভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়