spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

‘মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেয়া না হয়’

জেড নিউজ ডেস্ক :

এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফলে তারকা শিল্পীদের ভরাডুবি নিয়ে চলছে নানা আলোচনা। রোজিনা, নূতন, রিনা খান, পলি দুলারি, তারা কখনো কল্পনা করেননি তাদের সহকর্মীরাই তাদের ভোট দেবেন না। কিন্তু ঘটেছে সেটাই। এরইমধ্যে পলি ও নূতন নানা অভিযোগ এনেছেন নির্বাচন নিয়ে। আর রোজিনা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, তিনি মারা গেলেও যেন তার মরদেহ দীর্ঘদিনের পরিচিত এফডিসিতে নেয়া না হয়। রোববার উত্তরার নিজ বাসায় সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নিজের হতাশা ও ক্ষোভের কথা জানান তিনি।

রোজিনার দাবি, এবারের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াতেও নানা অসঙ্গতি ছিল। এফডিসি’র বর্তমান পরিস্থিতিতে কান্নাজড়িত কণ্ঠে রোজিনা বলেন, এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধÑ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাবো কিনা, জানা নেই। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেয়া না হয়। তার এই সিদ্ধান্তের পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত কষ্ট কাজ করছে বলে তিনি জানান। তিনি বলেন, এখনকার মানুষগুলোর মধ্যে শিল্পীদের শ্রদ্ধা করার মতো মানসিকতা একেবারেই নেই। উদাহরণ হিসেবে নায়করাজ রাজ্জাকের স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজ্জাক ভাইও একসময় অভিমানে বলেছিলেন যে তার মৃত্যুর পর যেন তাকে এফডিসিতে নেয়া না হয়। বর্তমান চলচ্চিত্রের পরিবেশ এবং মানুষের বদলে যাওয়া স্বভাব দেখে রোজিনা অনেক আগে থেকেই তার পরিবারকে এই বিষয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন। শিল্পী সমিতির নির্বাচনে নিজের হার প্রসঙ্গে তিনি বলেন, আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে বলে আমি এমনটি বলছি না। এটা আমি আগেই ভেবে রেখেছিলাম। এমনকি আমার পরিবারের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়