২৫/০৬/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২১৬০ মামলা, ৪৯৮ যানবাহন ডাম্পিং

    ‎জেড নিউজ, ঢাকা:

    রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ১৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৬৭টি যানবাহন রেকার করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৮৫টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮১টি মামলা করা হয়েছে।

    এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৩টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৭৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪৫টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৯টি মামলা করা হয়েছে।

    মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা রয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধেই সবচেয়ে বেশি মামলা হয়েছে। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়