জেড নিউজ, ঢাকা:
প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর সভা। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে সকাল ১০টায় এ সভা শুরু হয়েছে।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। এছাড়া পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
সভা চলবে বেলা ১টা পর্যন্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে ‘সংবাদ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। ‘সংবাদ সম্মেলন’করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।



