spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রিয়ালের ড্রেসিংরুমে সমস্যার অন্যতম বড় কারণ ভিনিসিয়ুস

জেড ‍নিউজ স্পোর্টস:

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। চুক্তি নবায়ন এখনো চূড়ান্ত না হওয়া এবং চলতি মৌসুমে তার ওঠানামা করা পারফরম্যান্স—দুই বিষয় মিলিয়ে ক্লাবের ভেতরে আলোচনা আরও জোরালো হয়েছে।

লা লিগায় আলাভেসের বিপক্ষে গোল করার পর তিনি সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন। তবে সেই ঘটনার পরও সমালোচনা থামেনি, বরং আরও বেড়েছে।

স্প্যানিশ টিভি শো এল চিরিংগিতোতে সাংবাদিক হুয়ানফে সান্স দাবি করেন, রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের অস্থিরতার পেছনে ভিনিসিয়ুস বড় একটি কারণ হয়ে উঠেছেন। তার মতে, গুরুত্বপূর্ণ ম্যাচের সময় ড্রেসিংরুমে বিভাজন তৈরির অভিযোগও উঠেছে এই ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, পারফরম্যান্স ভালো থাকলে এমন আচরণ হয়ত সহ্য করা হতো, কিন্তু ফল খারাপ হওয়ায় এখন বিষয়গুলো নেতিবাচকভাবে দেখা হচ্ছে। ফলে ক্লাবের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে তিনি মনে করেন।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এখনো আশাবাদী যে ভিনিসিয়ুস নতুন চুক্তিতে সই করবেন। তবে সমর্থকদের প্রতিক্রিয়া ও ড্রেসিংরুমের পরিস্থিতি পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়