spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাজধানীতে চড়া সবজির বাজার

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। প্রায় প্রতিটি সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

বিক্রেতাদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। জ্বালানির অপ্রতুলতার কারণে পরিবহন ব্যয় বেড়েছে এবং অনেক সবজির মৌসুম শেষ হয়ে আসায় তা বাজারে প্রভাব পড়েছে।

বর্তমানে গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, চিচিঙ্গা ও করলা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মুলা ৫০ টাকা, শসা ৬০ টাকা, শিম ৮০ টাকা এবং পটোল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে ঢেঁড়স ৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা এবং ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কচুর লতি ৮০ টাকা, লাউ ৭০-৮০ টাকা, সজিনা ৮০-১০০ টাকা এবং কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে বিক্রেতারা আশা করছেন, নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলে এবং সরবরাহ বাড়লে আগামী কয়েকদিনের মধ্যে দাম কিছুটা কমতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়