১১/০৪/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ব্যাডমিন্টনে আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতলো বাংলাদেশ

    জেড নিউজ স্পোর্টস:

    বাংলাদেশের ব্যাডমিন্টন খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে এখন পর্যন্ত মোট ৫টি স্বর্ণপদক জিতেছে, যা দেশের ক্রীড়া ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। তিনটি ভিন্ন ক্যাটাগরি হলো- অনুর্ধ্ব ১৫, অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব২৩।

    ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের সূচনা হয় ২০২২ সালে কোচ শিব্বির আহমেদের হাত ধরে। ওই বছর ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ ডাবলসে মোস্তাকিম ও সিফাত উল্লাহ গালিব ভারতের প্রতিপক্ষকে হারিয়ে দেশের হয়ে প্রথমবার স্বর্ণপদক জেতেন। সেটিই ছিল জুনিয়র পর্যায়ে বাংলাদেশের সাফল্যের সূচনা।

    এরপর ২০২৩ সালে নেপালে অনুষ্ঠিত একই টুর্নামেন্টে দারুণ সাফল্য পায় বাংলাদেশ। কোচ অহিদুজ্জামান রাজুর শিষ্যরা অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে দুটি এবং অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে একটি স্বর্ণপদক জিতে নেয়।

    কাঠমান্ডুতে অনূর্ধ্ব-১৭ বালক একক ফাইনালে বাংলাদেশের সিফাত উল্লাহ গালিব শ্রীলঙ্কার থিদাসা ওয়েরাঙ্গোদাকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করেন। বালক দ্বৈতে গালিব ও রাজন জুটি নেপালের কবির কেসি ও অভয় মাহারা জুটিকে পরাজিত করে স্বর্ণ জেতে। এছাড়া অনূর্ধ্ব-১৫ বালক এককে ওয়ালি উল্লাহ স্বদেশি মোস্তাকিম হোসেনকে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন।

    ওই আসরে বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ সাফল্য পায়—৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক।

    এবার ২০২৬ সালে, দু’দিন আগে পাকিস্তানের ইসলামাবাদে কোচ মোস্তফা জাভেদের নেতৃত্বে অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরিতে প্রথম এবং দেশের বাইরে তৃতীয়বারের মতো স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। সিফাত উল্লাহ গালিব ও নাজমুল হাসান জয় জুটি নেপালের প্রিন্স দাহাল ও ক্রিস্তিজ কাহাল জুটিকে পরাজিত করে এ অর্জন করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়