২৬/০৩/২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

    জেড নিউজ, ঢাকা।

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাক টিকিট অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

    অতিরিক্ত প্রেস সচিব জানান, বুধবার সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেন। দপ্তরে পৌঁছে তিনি প্রথমে বেশ কিছু জরুরি দাপ্তরিক কার্য সম্পাদন করেন। এরপর সকাল সাড়ে ৯টায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।

    এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়