১৩/০৩/২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের কড়া সমালোচনা

    জেড নিউজ স্পোর্টস

    সদ্য শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। সেই ভবিষ্যদ্বাণীগুলো বিফলে যাওয়ায় সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রুপের শিকার হন তিনি।

    বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের পর ফের আলোচনায় আমির। বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন তিনি।

    বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির ঝড়ে ৩০ ওভার ৪ বলে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

    এমন বাজে হারের পর পর নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন আমির। তিনি বলেন, পাকিস্তান ১১৪ রানে গুটিয়ে গেছে। নাহিদ রানা ৫ উইকেট নিয়েছেন। ৩ উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। যে উইকেটে আমরা ১১৪ রান করলাম, একই উইকেটে বাংলাদেশ ১০-১২ ওভারে (১৫.১ ওভারে) খেলা শেষ করে দিল। আমাদের খুব মজা করেই পিটিয়েছে বাংলাদেশ।

    ৫ উইকেট পাওয়া নাহিদ রানার প্রশংসা করে আমির বলেন, রাওয়ালপিন্ডিতে এর আগে রানার বোলিং দেখেছি। ঘণ্টায় নিয়মিত ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে। আজও সে দারুণ খেলেছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়